খবর লাইভ : শাহিন আফ্রিদি নয়, পাকিস্তানের অধিনায়ক হিসাবে বাবর আজমকেই পছন্দ প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। এদিন এক সাক্ষাৎকারের এমনটাই জানান আফ্রিদি। বুধবার আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান বাবার। তারপরই টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্বের দ্বায়িত্ব দেওয়া হয় শাহিন আফ্রিদিকে। ওপরদিকে টেস্ট দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে শান মাসুদকে। আর এরপরই অধিনায়কত্বের ব্যাপারে মুখ খোলেন শাহিদ আফ্রিদি।
এই নিয়ে শাহিদ বলেন, “শাহিনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সঙ্গে মহম্মদ হাফিজও ছিল। সবাই জানে আমার সঙ্গে শাহিনের সম্পর্ক। তাই আমি যদি শাহিনকে অধিনায়ক করতে বলতাম, তাহলে সকলে বলত যে, আমি ওর পক্ষ নিয়ে কথা বলছি। তাই এই ব্যাপারে আমি কথা বলি না।” এরপরই আফ্রিদি জানান, তিনি চেয়েছিলেন বাবরই অধিনায়ক থাকুক। বিশেষ করে লাল বলের ক্রিকেটে বাবরকেই অধিনায়ক রেখে দেওয়ার পক্ষে জোর দিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি। এই নিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়। আমরা নেতৃত্ব নিয়েও কথা বলি। আমি বলেছিলাম যে, বাবরকে অধিনায়ক রাখা উচিত। বিশেষ করে টেস্ট দলে। সাদা বলে যদি অধিনায়ক বদলাতেই হয়, তাহলে মহম্মদ রিজওয়ানকে দায়িত্ব দেওয়া উচিত। এটা আমি আগেও অনেক বার বলেছি। বোর্ডের প্রধানও আমাকে ফোন করেছিলেন। তাঁকেও আমি বলেছিলাম যে, বাবরকে লাল বলে অধিনায়ক রাখা উচিত।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…