সংসদের অধিবেশনে কোনও প্রশ্ন নিজেকেই লিখতে হবে সাংসদকে, শীতকালীন অধিবেশন থেকেই চালু

খবর লাইভ : আসন্ন শীতকালীন অধিবেশনে সংসদে প্রশ্নোত্তরের নিয়মে বড়সড় বদল আসতে চলেছে। এবার থেকে আর সাংসদদের আপ্তসহায়ক বা অন্য কেউ প্রশ্ন করতে পারবেন না। সংসদের অধিবেশনে কোনও প্রশ্ন করতে হলে, তা নিজেকেই লিখতে হবে সাংসদকে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের কর্মকাণ্ডের জেরেই এমন পদক্ষেপ। আর এমন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ, তিনি টাকার বদলে সংসদে প্রশ্ন করতেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, আদানি ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করার জন্য দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানির থেকে ২ কোটি টাকা ও একাধিক দামি উপহার নিয়েছিলেন। প্রশ্ন করার জন্য মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে সংসদীয় ইমেইল আইডির লগ ইন ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলেন। বিষয়টি লোকসভার এথিক্স কমিটি অবধি গড়ায়। এরপরই কমিটির তরফে মহুয়া মৈত্রের লোকসভার সদস্যপদ বাতিল করে দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছে। মহুয়ার সাংসদ পদ থাকবে কি না, তা শীতকালীন অধিবেশন শুরু হলেই জানা যাবে। সূত্রের খবর, এমন ঘটনার পরিপ্রেক্ষিতে লোকসভার সাংসদদের হয়ে তাঁদের ব্যক্তিগত আপ্তসহায়কদের অনলাইনে প্রশ্ন জমা দেওয়ার যে অধিকার ছিল, তা আপাতত অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপাতত সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন শীতকালীন অধিবেশনে প্রশ্ন করতে হলে, সাংসদদের নিজস্ব অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে বা হাতে লিখেই তা করতে হবে। বৃহস্পতিবার এই নিয়ে ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঠিক করতে একটি বৈঠকেও বসে লোকসভার সচিবালয়। তবে আগামী দিনে আপ্তসহায়কদের অ্যাকাউন্ট পরিচালনার অধিকার ফিরিয়ে দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনও সিদ্ধান্ত বৈঠকে হয়নি।

আগামী ৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সূত্রের খবর, লোকসভায় মহুয়া মৈত্রের সাংসদ পদ নিয়ে এথিক্স কমিটির সুপারিশ সংসদে পেশ করা হবে। ওই রিপোর্টে তৃণমূল সাংসদের সদস্যপদ খারিজের পাশাপাশি তাঁর বিরুদ্ধে সরকারি তদন্ত করার সুপারিশ করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে কেন্দ্রের অস্বস্তি বাড়িয়েছেন মহুয়া। গত চার বছর ধরেই মহুয়া প্রবল আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শিল্পপতি গৌতম আদানির সম্পর্ক নিয়ে আক্রমণ শানিয়ে এসেছেন। আর তারপরই মহুয়ার উপর চটেছে মোদি সরকার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago