খবর লাইভ : বাবর আজম নিজেই ঘোষণা করেছিলেন যে তিনি নেতৃত্ব ছাড়ছেন। সেই ঘোষণার ৯৩ মিনিট পর সমাজমাধ্যমেই নতুন অধিনায়কদের নাম জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টেস্টে অধিনায়ক করা হল শান মাসুদকে। এক দিনের ক্রিকেটের অধিনায়কের নাম এখনও ঘোষণা করা হয়নি।
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম।নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।
বাবরকে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হয়েছিল ২০১৯ সালে। টেস্টের দায়িত্ব পান ২০২০ সালে। চার বছর ধরে অধিনায়কত্ব করলেও তাঁর নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের। এ সময়ে পাকিস্তান আইসিসির কোনো টুর্নামেন্টও জেতেনি। এ বছর ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১ নম্বর দল হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। কিন্তু ৯ ম্যাচের পাঁচটিতে হেরে লিগ পর্ব থেকেই দলটি বিদায় নেয়।
আরও পড়ুনঃ শামির দুরন্ত বোলিং, কিউইদের ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত
টুর্নামেন্টে বাবরও নিজের মান অনুযায়ী খেলতে পারেননি। র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান হিসেবে খেলতে নেমে কোনো শতক পাননি, ৯ ইনিংসে ৪০ গড়ে করেন ৩২০ রান।
নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান বাবর। পাকিস্তানের জিও সুপার জানায়, বাবরকে শুধু টেস্ট অধিনায়কত্ব রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়ে দিতে বলা হয়। কিন্তু এ প্রস্তাবে তিনি রাজি হননি।
পিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে পদত্যাগ-বার্তা পোস্ট করেন বাবর। সেখানে চার বছরের অধিনায়কত্বের প্রসঙ্গ তুলে ধরা তিনি লিখেছেন, ‘এ সময়ে আমি মাঠ ও মাঠের বাইরে নানা উত্থান-পতনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তবে সব সময়ই ক্রিকেট–বিশ্বে পাকিস্তানের গৌরব ও সম্মান বজায় রাখার দিকে লক্ষ্য রেখেছি।’
পদত্যাগের ঘোষণায় তিনি লিখেছেন, ‘আজ আমি পাকিস্তানের অধিনায়ক হিসেবে সব সংস্করণ থেকে পদত্যাগ করছি। এটা কঠিন সিদ্ধান্ত, তবে আমার মনে হয় এটাই সঠিক সময়।’ নতুন অধিনায়ককে সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথাও জানান বাবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…