খবর লাইভ : বিশ্বকাপ সেমিফাইনালে মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে মহম্মদ শামি। নিশ্চয়ই ভাবছেন কী সেই মাইলফলক? বুধবার নিউজাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন বাংলার জোরে বোলার। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শামির চোখ ১০১-এ। দেশকে ফাইনালে তুলতে চান তিনি।
গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯তম এক দিনের ম্যাচ খেলেছিলেন শামি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল তাঁর ক্রিকেটজীবনের ১০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন শামি। দু’বার ৫ উইকেট পেয়েছেন। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই এখন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।
আরও পড়ুনঃ গাজা পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলি সেনা, গোলান ব্রিগেডের উল্লাস
বুধবার ওয়াংখেড়েতেও তিনি রোহিত শর্মার তুরুপের তাস হতে পারেন। বাংলার জোরে বোলার নিশ্চিত ভাবে চেষ্টা করবেন নিজের ১০০তম এক দিনের ম্যাচকে স্মরণীয় করে রাখতে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…