২৫৩টি বিএড কলেজের অনুমোদন কেন বাতিল, তদন্ত করবে শিক্ষা দফতর : ব্রাত্য বসু

খবর লাইভ : রাজ্যে একসঙ্গে শতাধিকের বেশি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিক্ষা দফতর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে।

যেসব বিএড কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে এবং কেন তা বাতিল করা হল, সবটাই তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
২৫৩টি বিএড কলেজের বাতিল করার বিষয়টি নিয়ে নোটিশ দিয়েছে রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে শিক্ষামন্ত্রী বলেন, ‘‌সবাই জানে স্কুলের শিক্ষকতা করতে গেলে এখন বিএড করাটা আবশ্যিক। ফলে কী হয়েছে এবং কেন করেছে? এটা আমরা জানি না। আমার দফতর থেকে বিষয়টি তদন্ত করে দেখব।’‌

আরও পড়ুনঃ কাশ্মীরে দাউ দাউ করে জ্বলছে ডাল লেক!
শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কটাক্ষ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‌এই ধরনের পরিযায়ী উপাচার্যরা, অনুপ্রবেশকারী উপাচার্যরা রাজ্যের সিস্টেম খারাপ করতে পারে। সেটা যাতে না করতে পারে তার খেয়াল রাখতে হবে।’‌ রাজ্যে মোট ৬০০টি বিএড কলেজ আছে। তার মধ্যে এখন ২৪টি সরকারি বিএড কলেজ। সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার পর ২৫৩টি কলেজের অনুমোদন বাতিল করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago