খবর লাইভ : কাশ্মীরে মরসুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। এই খুশির মধ্যেই ভূ-স্বর্গে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে ডাল লেক, পুড়ে ছাই একের পর এক হাউস বোট। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। দমকল সূত্রে জানা যাচ্ছে যে আজ ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ডাল লেকে ৯ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। এখনও পর্যন্ত যা খবর, আগুনে কমপক্ষে পাঁচটি হাউসবোট এবং তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন যেসব পর্যটকরা, ডাল লেক নিয়ে আলাদা প্ল্যানিং করা থাকে তাঁদের। শ্রীনগরের এই স্থান পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এবার সেখানেই ভ.য়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। একটি পর্যটন হাবে আগুন লাগে বলে জানা গেছে। হতাহতের কোনও খবর এসে পৌঁছয়নি ,কিন্তু কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…