রহমানের তৈরি কারার ওই লৌহকপাট শুনে ক্ষুব্ধ নেটপাড়া

খবর লাইভ : বাংলার এমন কিছু গান আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। আর এই গানগুলির অন্যতম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট। তার প্রতিটা কথা, সুর ভাবায়, মনে ছাপ ফেলে। এবার সেই গানকেই ব্যবহার করা হল আসন্ন হিন্দি ছবি পিপ্পায়। এআর রহমান গানটিকে নতুন ভাবে এই ছবির জন্য অ্যারেঞ্জ করেছেন। কিন্তু সেটা শুনে মোটেই খুশি নন কেউ।

রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি পিপ্পা আগামী ১০ নভেম্বর মুক্তি পেতে চলেছে ওটিটি মাধ্যমে। ইতিমধ্যেই এই ছবির স্পেশাল স্ক্রিনিং হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে ছবির গানও। ১৯৭১ এর ভারত পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা কারার ওই লৌহ কপাট গানটি। এটির অ্যারেঞ্জমেন্ট করেছেন অস্কারজয়ী এআর রহমান। গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ। কিন্তু এই গান মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। বরং ভীষণই বিরক্ত হয়েছেন।
কারার ওই লৌহ কপাট গানটিকে নতুন যে ভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সেটা আসল গানটির থেকে অনেকটাই আলাদা। বাঙালিরা এই গানটিকে যেভাবে শুনে আসছেন সেটার সঙ্গে এটার যে কোনও মিল নেই সেটা বলাই বাহুল্য। ফলে তাঁদের কানে বাজছে নতুন ভার্সন। অনেকেই সেই জেদ, দাপট গানটির মধ্যে খুঁজে পাননি। ফলে চলছে চরম কটাক্ষ।
এক ব্যক্তি লেখেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এআর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ কেউ আবার লেখেন, ‘ সঠিক সুরে সঠিক ভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকিভাগ এটা শুনে আসছে না।’ ‘আসল গানটা শুনলে গায়ে কাঁটা দেয়, এটা কী বানিয়েছেন? জঘন্য’ মত আরেকজনের। কেউ আবার লেখেন ‘বিশ্বাস করতে পারছি না কোনও গানের আত্মাকে রহমান এভাবে খুন করতে পারেন।’ ‘ভীষণই বীতশ্রদ্ধ হলাম।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago