রাজস্থানে পুলিশ কনস্টেবলের চার বছরের কন্যাকে ধর্ষণের অভিযোগ খোদ এসআইয়ের বিরুদ্ধে

খবর লাইভ : পুলিশ কনস্টেবলের চার বছরের নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ পুলিশেরই বিরুদ্ধে। ভোটমুখী রাজস্থানের দৌসা জেলার ঘটনা। ইতিমধ্যেই এসআই পদমর্যাদার ওই অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, শুক্রবার বিকালে ওই নাবালিকাকে প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাড়িতে ডেকে আনেন অভিযুক্ত এসআই। এর পর তাকে ধর্ষণ করে সেখান থেকে চলে যান। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে মাকে পুরো বিষয়টা জানায়। নির্যাতিতার বাবা জয়পুর পুলিশের একজন কনস্টেবল। শুক্রবার বিকালে বা়ড়ি ফেরার পর পুরো ঘটনা শুনে তিনি থানায় অভিযোগ জানাতে যান। তবে রাহুবাস থানার পুলিশ প্রথমে অভিযোগ দায়ের করতে অস্বীকার করে বলে অভিযোগ। এর পর স্থানীয়রা থানা ঘিরে বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ দায়ের করে। পকসো ধারায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ঘটনাস্থলে পৌঁছে রাজস্থানের ক্ষমতাসীন কংগ্রেস সরকার এবং পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ কিরোদিলাল মিনা। তিনি বলেন, ‘‘লালসোটে এক নাবালিকা দলিত মেয়েকে পুলিশ ধর্ষণ করেছে। মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। আমি ওই নিষ্পাপ শিশুর জন্য ন্যায়বিচার চাইতে এসেছি।’’
তিনি আরও বলেন, ‘‘রাজস্থানের গহলৌত সরকারের অযোগ্যতার কারণে পুলিশ স্বৈরাচারী হয়ে উঠেছে। নির্বাচনের আগেও নৃশংসতা কমছে না।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago