খবর লাইভ : চলছে ভারতের মাটিতে আইসিসি ২০২৩ একদিনে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে সাড়া ফেলেছে বিশ্বকাপ। ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। আর এরই মধ্যে আবার টিকিট ছাড়তে চলছে বিসিসিআই এবং আইসিসি। মাঠে বসে সেমিফাইনাল ১ এবং ২, এছাড়াও ফাইনালের টিকিট ছাড়তে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এদিন এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জানান হয়, প্রথম সেমিফাইনাল হবে ১৫ নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল ১৬ নভেম্বর। ফাইনাল ১৯ নভেম্বর। মাঠে বসে খেলা দেখার জন্য শেষ সুযোগ ক্রিকেটপ্রেমীদের জন্য। আজ এই তিন ম্যাচের টিকিট ছাড়া হবে রাত ৮ টায়। সেই টিকিট কাটা যাবে https://tickets.cricketworldcup.com-এ।
ভারত সেমিফাইনালে ওঠায় স্বাভাবিক ভাবেই উৎসাহ বেড়েছে সমর্থকদের মধ্যে। এমনকী সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান হওয়ার সম্ভাবনাও এখনও হারিয়ে যায়নি। ফলে নকআউট ম্যাচগুলিকে ঘিরে আগ্রহ তুঙ্গে রয়েছে। সেই উৎসাহ বুঝেই আইসিসির তরফে টিকিট ছাড়া হচ্ছে। এর আগে এক দফায় টিকিট ছাড়া হয়েছিল। কিন্তু সেই সময় সমস্ত টিকিট বিক্রি হয়ে যায়। তাই আবারও টিকিট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি এবং বিসিসিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…