খবর লাইভ : ফের শহরে আগুন। বৃহস্পতিবার কর্মব্যস্ত দিনে সল্টলেকের সেক্টর ফাইভের একটি বহুতলের গুদামে অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভের ওয়েবেল মোড় সংলগ্ন ওই বহুতলের এক তলার বন্ধ গুদাম থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। আর তা দেখেই প্রথমে সন্দেহ হয় স্থানীয়দের। পরে সামনে যেতেই আগুন লাগার বিষয়টি নজরে আসে তাঁদের। এরপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ঠিক কী কারণে ওই বহুতলে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার দুপুরে বহুতলের প্রথম তলায় বন্ধ গুদামের শাটারের ফাঁক দিয়ে গলগল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে উপরতলা থেকে সোজা নীচে নেমে আসেন বাসিন্দারা। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই গুদামের ভিতর বৈদ্যুতিন সামগ্রী মজুত ছিল। আর সেখানেই আচমকা আগুন লেগে যায়। তবে সেখানে অন্য কোনও দাহ্য বস্তু ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকলের তরফে জানানো হয়, অগ্নিকাণ্ডের জেরে কেউ জখম হননি। গুদামের ভিতরে কেউ আটকেও ছিলেন না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…