নিয়োগ দুর্নীতি মামলা কলকাতা হাই কোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট, তদন্ত শেষ করতে সিবিআইকে ২ মাস সময়সীমা

খবর লাইভ : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির সব মামলা কলকাতা হাই কোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট। আইনি যুক্তিকে গুরুত্ব দিয়ে, এবং ঘটনাকে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের। জনস্বার্থের কথা বিবেচনা করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয়, বিশেষ বেঞ্চ গড়ে মামলা গুলির নিষ্পত্তি করতে। দ্রুত মামলা গুলির নিষ্পত্তি করতে ও তা পর্যবেক্ষণের কথাও জানিয়েছে সর্বোচ্চ আদালত।সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ কাজ শুরু না করা পর্যন্ত আপাতত সমস্ত চাকরি বাতিলে স্থগিতাদেশ বহাল থাকবে। সিবিআই-কেও তদন্ত শেষ করতে সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ করতে সিবিআইকে ২ মাস সময়সীমা দিল সুপ্রিম কোর্ট।
এই সময়ের মধ্যে তদন্ত শেষ করবে সিবিআই।

আরও পড়ুনঃ ২৭ ঘণ্টা পার, বিধায়ক তন্ময় ঘোষের রাইস মিলে এখনও চলছে তল্লাশি

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থবহ সিদ্ধান্তে উপনীত হবে বলে আশা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সম্ভব হলে বিশেষ ডিভিশন বেঞ্চ ৬ মাসের মধ্যে অর্থবহ সিদ্ধান্তে আসবে নিয়োগ দুর্নীতি মামলায়। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ সহ নিয়োগ দুর্নীতির সব মামলাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। শুনানির সময় যেনতেন প্রকারে দীর্ঘায়িত করা যাবে না। এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago