খবর লাইভ : ফের খবরের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল।এবার হাসপাতাল থেকে উধাও বিচারাধীন বন্দি। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, দমদম সংশোধনাগারের দুই ওয়ার্ডেন দায়িত্বে ছিলেন।অথচ তারপরও কীভাবে পুলিশ ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে পালালেন বিচারাধীন বন্দি তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ তদন্ত শুরু করলেও, এখনও পর্যন্ত কোনও দিশা খুঁজে পায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন বন্দির নাম মহম্মদ সাজ্জাদ (২৮)।বিধাননগরের ইকো পার্ক থানার একটি মামলায় বিচারাধীন ছিলেন। দমদম সংশোধনাগারে ছিলেন তিনি। চলতি মাসের ৪ তারিখ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিবিওবিএস ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তার পর থেকে জেলের দুই ওয়ার্ডেনের নজরদারিতে হাসপাতালে চিকিৎসা চলছিল সাজ্জাদের। এদিন সকাল সাড়ে আটটা থেকে তাঁর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ওয়ার্ডেনদের অসতর্কতার সুযোগে সাজ্জাদ পালিয়েছে।
আরও জানা গিয়েছে, হাসপাতালে বন্দির নজরদারির দায়িত্বে ছিলেন দমদম সংশোধনাগারের ওয়ার্ডেন শিশির বিশ্বাস এবং সাজ্জাদ শেখ। তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তবে যেভাবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে বন্দি চম্পট দিয়েছে, তাতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে বন্দির খোঁজ শুরু করেছে পুলিশ।দ্রুত ওই বন্দিকে খুঁজে পেতে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…