খবর লাইভ : তদন্ত যত গড়াচ্ছে ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। রেশন বন্টন মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির নজরে আরও ৪ নতুন কোম্পানি। সূত্রের খবর, ৪টি কোম্পানির ৩টিই কলকাতার স্ট্রান্ড রোডে অবস্থিত এবং অপরটি হাওড়ার ব্যাঁটরায়। ইডি সূত্রে খবর, কোম্পানিগুলির নাম মায়াপুর মার্চেন্ডাইস প্রাইভেট লিমিটেড, হার্মেস ভয়েজেস প্রাইভেট লিমিটেড। ইডি সূত্রে খবর, এই ৪টি কোম্পানিরই ডিরেক্টর পদে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও তাঁর স্ত্রী সুকন্যা দাস।
তবে ঠিক কী কারণে তাঁরা এই চারটি কোম্পানি খুললেন, পাশাপাশি এই কোম্পানিগুলি ঠিক কী কাজ করত এবং কাদের সঙ্গে কোম্পানিগুলির ব্যবসায়িক লেনদেন চলত, সেই সমস্ত তথ্যই এখন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তবে রেশন বন্টন মামলায় একের পর এক তথ্য হাতে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের হাতে। তবে ইডি সূত্রে দাবি, রেশন বন্টন মামলার তদন্তে নেমে, ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতারের পর তাঁকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসে ইডির।
পাশাপাশি বাকিবুরের সম্পত্তির পরিমাণ দেখে রীতিমতো চোখ কপালে ওঠে তদন্তকারী আধিকারিকদের। এদিকে ইডি সূত্রে দাবি, তদন্তে নেমে এমন ৬টি সংস্থার কথা জানা যায়, যেখানে আটা বণ্টন মামলার টাকা ঢুকেছিল। এর মধ্যে একটি সংস্থা ছিল এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড। এই সংস্থায় ১০ কোটি ৩০ লক্ষ ৯৭ হাজার ১০০ টাকা ঢুকেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…