‘রাতে কাকে ফোন? কার সঙ্গে হোটেলে রাত্রিবাস?’ এথিক্স কমিটির প্রশ্ন শুনে ওয়াকআউট অপমানিত মহুয়ার

খবর লাইভ : দিল্লিতে এথিক্স কমিটিতে মহুয়া মৈত্রর হাজিরা ঘিরে তুলকালাম। জিজ্ঞাসাবাদের মাঝেই বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। তাঁর সঙ্গেই ওয়াকআউট করেন এথিক্স কমিটির বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা। তাঁদের অভিযোগ, ‘মহিলা সাংসদদের অপমান হয়েছে। তাঁকে অত্যন্ত আপত্তিকর প্রশ্ন করেছেন এথিক্স কমিটির চেয়ারম্যান।’

এথিক্স কমিটির চেয়ারম্যানের আচরণে ফুঁসে ওঠেন মহুয়া মৈত্র। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা একটা এথিক্স কমিটি? এই কমিটির চেয়ারম্যানের নমুনা? জঘন্য প্রশ্ন করা হয়েছে আমাকে। আমি কোন বন্ধুর সঙ্গে রাতে কতবার কথা বলি, কী কী কথা বলি, এসব জানতে চাইছে ওরা। আমি বরদাস্ত করব না। আমি বেরিয়ে এসেছি।’
তাঁকে সমর্থন করে কমিটি ছেড়ে বেরিয়ে এসেছে ইন্ডিয়া জোট এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য সাংসদরাও। BSP সাংসদ তথা এই এথিক্স কমিটিরই সদস্য দানিশ আলি বলেন, ‘আমরা সকলেই এই এথিক্স কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেছি। একজন মহিলা সাংসদকে প্রশ্ন করার ধরন এটা? মহুায় মৈত্রকে জিজ্ঞাসা করা হচ্ছে, তিনি কোন বন্ধুর সঙ্গে রাতে কতবার কথা বলেন, কী কী কথা বলেন, তাঁর থেকে ফোন রেকর্ড চাওয়া হচ্ছে। তাঁকে প্রশ্ন করা হচ্ছে, হোটেলে কার সঙ্গে রাতে থেকেছেন? কতবার থেকেছেন? কে সেই হোটেলের পয়সা দিয়েছেন?’
তাঁর সংযোজন, ‘এথিক্স কমিটির চেয়ারম্যান হয়ে আনএথিক্যাল প্রশ্ন করলেন। একজন মহিলা সাংসদকে এ ধরণের ব্যক্তিগত প্রশ্ন করার অর্থ কী? নিশিকান্ত দুবে বলছেন, এটা না কি জাতীয় নিরাপত্তার ইস্যু। তাহলে তিনি কী ভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানালেন দুবাই থেকে মহুয়া মৈত্রর পাসওয়ার্ড কতবার লগ ইন হয়েছে।’ এদিকে পালটা মহুয়ার বিরুদ্ধে সুর চড়িয়েছেন BJP সাংসদ নিশিকান্ত দুবেও। তিনি বলেন, ‘এদিন এথিক্স কমিটির ডাকে আমি এবং জয় অনন্ত দেহদরি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলাম। মহুয়া মৈত্রকে অভিযুক্ত হিসেবে ডাকা হয়েছিল। কিন্তু, তিনি বাইরে বেরিয়ে এসে সংবাদমাধ্যমে ইন্টারভিউয়ের আকারে যা বললেন, জনসাধারণের সামনে এথিক্স কমিটির অন্দরের প্রশ্ন পর্ব যেভাবে তুলে ধরলেন তা অনৈতিক। সাধারণ মানুষের সামনে একটা রং চড়ানো ভুল বার্তা তুলে ধরলেন মহুয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago