খবর লাইভ : ইজরায়েলে হামাসের অপ্রত্যাশিত হামলা থেকে শিক্ষা নিয়ে সেনাকে সতর্কবার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার কথা স্মরণ করিয়ে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের বার্তা দিলেন, যে কোনওরকম আতর্কিত হামলার জন্য সেনাবাহিনী যেন তৈরি থাকে। যদিও দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ইজরায়েলের হামাসের হামলার বিস্তারিত বিশ্লেষণ করেছে।
একদিকে চিন ও অন্যদিকে পাকিস্তান। এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরে ভারতের মাথাব্যাথার অন্যতম কারণ। সাম্প্রতি মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তের সুরক্ষায় বাড়তি নজর ভারতের। গোয়েন্দা রিপোর্টে আগেই জানানো হয়েছে অধিকৃত কাশ্মীরে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে পাক জঙ্গি সংগঠনগুলি। চিনের গতিবিধিও সুবিধাজনক নয়। এই অবস্থায় সীমান্তে কোনওরকম অতর্কিত হামলা রুখে দিতে ভারতীয় সেনাকে সতর্ক করলেন রাজনাথ সিং। অবশ্য দেশের সীমান্তকে সুরক্ষিত করতে ইতিমধ্যেই ‘আত্মনির্ভর ভারত’-এর অধীনে অ্যান্টি-ড্রোন সিস্টেম, লজিস্টিক ইউএভি, গোলাবারুদ, গ্রাউন্ড সেন্সর মোতায়েন করা হয়েছে। তারপরও সেনাবাহিনীকে সদা সতর্ক থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
অবশ্য ইজরায়েলে হামাসের রকেট হামলার পর গতমাসেই ভারতীয় সেনা কম্যান্ডররা গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর এই যুদ্ধের প্রাদুর্ভাব এবং ভবিষ্যতের উপর এর প্রভাব সম্পর্কে পর্যালোচনা করে বিদেশমন্ত্রক ও গোয়েন্দারা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…