নির্ধারিত সময়ের আগেই এথিক্স কমিটির মুখোমুখি মহুয়া মৈত্র!

খবর লাইভ : সকাল ১১ টা থেকে লোকসভায় বৈঠক শুরু। নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই সংসদে এথিক্স কমিটির বৈঠকে উপস্থিত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । বিজেপির তরফে টাকা নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছে সাংসদ মহুয়ার মৈত্রর  বিরুদ্ধে। এর আগেই তিনি জানিয়েছিলেন যে এথিক্স কমিটির যেকোনও প্রশ্নের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। বিজেপি সরকার বিরোধীদের মুখ বন্ধ করার জন্য একের পর এক নোটিশে জর্জরিত করে রাখতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছিলেন সাংসদ। দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে মহুয়া বলেন, “রমেশ বিধুরিকে অনেকদিন আগে ডেকেছে তবে আজ অবধি তিনি আসেননি। আমি তো যাবই, এবং ওদের প্রত্যেকটা অভিযোগ ধরে ধরে দুরমুশ করব। অনেক হয়েছে।” সেই মতো আজ নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেলেন মহুয়া।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মহুয়া বলেন, “টাকা নেওয়ার কোনও কিছু প্রমাণ করতে পেরেছে ওরা। একজন মিথ্যা অভিযোগকারীকে নিয়ে আসা হয়েছে। যার কাছে কোনও তথ্য প্রমাণ নেই। যদি আমি টাকা নিতাম তবে FIR করে বিজেপি আমাকে জেলে ঢুকিয়ে দিত, এথিক্স কমিটিতে আনত না। ওরা শুধু চায় শীতকালিন অধিবেশনের জন্য সাসপেন্ড করে আমার মুখ বন্ধ করতে।” পাশাপাশিই এথিক্স কমিটিকে পাঠানো চিঠিতেও ‘আক্রমণাত্মক’ বক্তব্য পেশ করেছেন মহুয়া। চিঠিতে লিখেছেন, লোকসভার এথিক্স কমিটি গত দু’বছর ধরে একটিও বৈঠক করেনি! কিন্তু এই ক্ষেত্রে কমিটি এত দ্রুততা দেখাচ্ছে। সেই ‘গতি’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি, কমিটিকে তার লক্ষ্মণরেখাও মনে করিয়ে দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago