খবর লাইভ : রেশন বণ্টন দুর্নীতি মামলায় ঠিক এক সপ্তাহ আগে রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি। যদিও তাঁকে তারা হেফাজত পেয়েছেন মঙ্গলবার রাত থেকে। সেখানে গত ৪৮ ঘণ্টায় বাড়ির খাবারই খেয়েছেন মন্ত্রী। তবে সেই খাবার নিরাপদ কি না তার পরীক্ষা নিজেদের খেয়ে দিতে হয়েছে মন্ত্রীর বাড়ির লোককে।
আরও পড়ুনঃ গাজায় হামাসের হাতে ফের নিহত ভারতীয় বংশোদ্ভূত ইজরায়েলি সেনা!
ইডি হেফাজতে থাকলেও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাবার আসছে বাড়ি থেকে। কিন্তু তার পরও মন্ত্রীর খাবার নিয়ে অতিসাবধানী কেন্দ্রীয় সংস্থা। তারা সেই খাবার পরীক্ষা করিয়ে তবেই তুলে দিচ্ছেন মন্ত্রীর পাতে। আর পরীক্ষা করাচ্ছেন মন্ত্রীর বাড়ির লোককে দিয়েই।
কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের সামনেই মন্ত্রীর জন্য আনা খাবার খেয়ে দেখছেন মন্ত্রীর জন্য সিজিওতে খাবার নিয়ে আসা তাঁর বাড়ির লোক। তার পরে সেই খাবার যাচ্ছে সিজিওতে বন্দি মন্ত্রীর কাছে।
আদালতে যখন জ্যোতিপ্রিয়ের পরিবার তাঁর জন্য বাড়ি থেকে খাবার পাঠানোর আর্জি জানায়, তখন ইডির আপত্তি সত্ত্বেও সেই আবেদন মঞ্জুর করেন বিচারক। তিনি জানিয়ে দেন, ইডি হেফাজতে থাকাকালীন জ্যোতিপ্রিয়ের জন্য বাড়ি থেকেই খাবার যাবে।
কোর্টের সেই নির্দেশ মেনেই দিন রাত নিয়ম করে মন্ত্রীর বাড়ি থেকে খাবার পৌঁছচ্ছে সিজিওতে। ইডির দফতর সল্টলেকে। সল্টলেকেই মন্ত্রীর বাড়িও।
আদালতের নির্দেশ মানলেও ঝুঁকি নিতে রাজি নয় ইডি। তারা আগেও আদালতে আবেদন করেছিল, বাড়ি থেকে খাবার আনার দরকার নেই। তারা ডায়াবেটিস রোগীদের যে খাবার দেওয়া হয়, ইডি হেফাজতেও সেই খাবারই দেওয়া হবে মন্ত্রীকে। কিন্তু শেষ পর্যন্ত আদালত সেই আর্জি না মানলেও ইডি সতর্ক। মন্ত্রীর কাছে পৌঁছনো একটি খাবারের দানাও পরীক্ষা না করে পৌঁছে দিতে নারাজ তারা। তাই মন্ত্রীর বাড়ি থেকে যাঁরা খাবার নিয়ে আসছেন, ইডির আধিকারিকেরা তাঁদেরই বলছেন খাবার খেয়ে দেখতে। আদালতেও ইডি বলেছিল, উনি কী খাবেন সেটা পরীক্ষা করে দেখতে হবে। সেই পরীক্ষার কাজ বাড়ির লোকই করছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…