খবর লাইভ : গতকাল হঠাৎই মুখ্য নির্বাচকের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ইনজামাম উল হক। ২৪ ঘণ্টা যেতে না যেতেই ফের প্রধান নির্বাচক পদে ফেরার ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। তবে এক্ষেত্রে একটি বিশেষ শর্ত রেখেছেন ইঞ্জি। ইনজামামের কথায় তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ উঠেছে, সেখান থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করে তবেই আবার মুখ্য নির্বাচকের পদে ফিরতে চান তিনি।
এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইনজামাম উল হক জানিয়েছেন, “সংবাদমাধ্যেমে আমার নামে যে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে, তার যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে, সেই কারণে আমি সরে যাচ্ছি। তদন্ত কমিটি যদি আমাকে নির্দোষ মনে করে, তাহলে আবার পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচকের পদে ফিরব।”
গতকাল পাকিস্তানের সংবাদমাধ্যমে এক রিপোর্টে বলা হয়েছিল, “ইয়াজো ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির অংশীদার ইনজামাম। সেই কোম্পানির মালিক তালহা রেহমানি। এই রেহমানি বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি-সহ পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের এজেন্ট। প্রশ্ন উঠেছিল, ইনজামামের সূত্রে পাকিস্তানের দল নির্বাচনে হাত থাকতে পারে রেহমানির।”
এই নিয়ে টিভি চ্যানেলে পাক বোর্ডের চেয়ারম্যান জাকা আশরফ বলেছিলেন, “কোম্পানিটির সঙ্গে ইনজামামের যোগ নিয়ে তদন্ত করা হবে। ইনজামামকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হবে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…