লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুয়ো চিকিৎসক!

খবর লাইভ : চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। সোমবার নয়াদিল্লির মীতনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম গৌরব কুমার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসকের ভুয়ো পরিচয় নিয়ে সেখানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন গৌরব। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাত জনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন গৌরব। থানায় গিয়ে ওই সাত জন ব্যক্তি গৌরবের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গাজিয়াবাদের একটি মেডিক্যাল কলেজ থেকে পড়াশোনা শেষ করেছিলেন গৌরব। তার পর হাজারো সন্ধান করলেও চাকরি জোটেনি তাঁর। ব্যাচেলর অফ অকুপেশন্যাল থেরাপি নিয়ে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেছিলেন তিনি। জিজ্ঞাসাবাদের সময় গৌরব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরের চিকিৎসক হিসাবে একটি ভুয়ো পরিচয়পত্র বানিয়েছিলেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে ভাল বেতনের চাকরি জোগাড় করে দেবেন বলে প্রতারণা শুরু করেন তিনি। যে সাত জনকে তিনি চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁদের কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ হিসাবে নেন। তা ছাড়া অনলাইন মাধ্যমে পাঁচটি কিস্তিতে ১৫ লক্ষ টাকা আদায় করেন গৌরব। চাকরি পাকা হলে সাত জনের কাছে ইমেল পৌঁছে যাবে বলেও প্রতিশ্রুতি দেন গৌরব।
তদন্তে জানা গিয়েছে, ইমেলের মাধ্যমে ওই সাত জনের কাছে চাকরির প্রস্তাবপত্র পৌঁছয়। এরপর তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন যে, প্রস্তাবপত্রগুলি নকল। সঙ্গে সঙ্গে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ। গৌরবের কাছ থেকে একাধিক ভুয়ো পরিচয়পত্র, নথি-সহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago