শামি ভালো খেললে আমারই ভালো: ফের বেফাঁস মন্তব্য হাসিন জাহানের

খবর লাইভ : সম্প্রতি বিবাহবিচ্ছেদের মামলা ঠুকেছেন। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে দূরত্ব। এবার বেফাঁস মন্তব্য করে ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান। তিনি সাফ জানান, “শামি যত ভাল খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভাল। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।” রবিবার লখনউয়ের মাটিতে বল হাতে ইংল্যান্ড ব্যাটারদের তখন রীতিমতো নাস্তানাবুদ করছেন শামি। আর সেইসময় দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত হাসিন। সেই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামির খেলা নিয়ে নয়, তাঁর মোটা টাকা উপার্জন নিয়েই সরব হলেন হাসিন জাহান।

বিশ্বকাপের আগেই আদালতে যেতে হয় মহম্মদ শামিকে। বধূ নির্যাতনের মামলায় প্রথম বার আদালতে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। এরপর বিচারক শামিকে জামিন দেন। তবে বিশ্বকাপে ভারতীয় পেসারের পারফরম্যান্স নিয়ে লাফালাফি না করলেও শামি ভালো খেলায় খুশি হাসিন। হাসিন বলেন, ক্রিকেট নিয়ে তেমন কোনও উৎসাহ নেই। শামির সঙ্গে সম্পর্ক থাকলেও তিনি ইডেনে গিয়েছেন মাত্র এক বার। হাসিন বলেন, ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। তবে বিদেশে খেলা থাকলে শামি তাঁকে নিয়ে যেতেন না বলেও অভিযোগ করে হাসিন বলেন, আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। কিন্তু ও আমাকে নিয়ে যেত না। উল্লেখ্য, ২০১৪ সালের ৬ জুন শামি হাসিনকে বিয়ে করেন। তবে বর্তমানে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এদিকে শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ তুলেছেন হাসিন। তাঁর অভিযোগ, কত করে বলছি মেয়েকে একটা ভাল স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনও নজর নেই। ও শুধুমাত্র নিজের জন্যই ক্রিকেট খেলে।

যদিও এ সব থেকে এখন অনেক দূরে মহম্মদ শামি। তাঁর পারফরম্যান্স বিপক্ষ দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। তবে হাসিন ক্রিকেটার শামির সঙ্গে মানুষ শামিকে গুলিয়ে ফেলতে একেবারেই রাজি নন। হাসিন বলেন, ক্রিকেটার শামি আর মানুষ শামিকে গুলিয়ে ফেললে চলবে না। ও ভাল ক্রিকেটার হতে পারে। তবে মানুষ শামির বিরুদ্ধে আমার লড়াই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago