সুপ্রিম কোর্টেও মিলল না জামিন! অস্বস্তি বাড়ল মণীশ সিসোদিয়ার

খবর লাইভ : মিলল না জামিন। দিল্লির আবগারি মামলায় জেল হেফাজতেই থাকতে হবে আপ নেতা তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়োকে। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, এই মামলায় প্রায় ৩৩৮ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ প্রায় প্রতিষ্ঠিত। কিন্তু এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আগামী ছয় থেকে আট মাসের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে ফের জামিনের আবেদন করতে পারবেন সিসোদিয়া।

গত ফেব্রুয়ারি মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সিসোদিয়া। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। এর আগে এই মামলায় মণীশ সিসোদিয়া-সহ অন্যদের ৫২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সম্প্রতি জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। তবে
সোমবার ইডির উদ্দেশে শীর্ষ আদালত জানায়, তদন্তে সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, সিবিআইয়ের দাবি, ২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল। তার বদলে বিপুল অর্থের হাতবদল হয়েছিল। যদিও প্রথম থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আপ। আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়া ছাড়াও গ্রেফতার হয়েছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago