খবর লাইভ : এবার উত্তর ২৪ পরগনার ২৭ টি পুরসভায় জ্যোতি ঘনিষ্ঠ কাউন্সিলরদের তালিকায় নজর এজেন্সির।রেশন বণ্টন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ কাউন্সিলদের তালিকা তৈরি করছে ইডি।
উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি। এরপর খাদ্যমন্ত্রী হন। বর্তমানে বনমন্ত্রী। স্বাভাবিকভাবেই জেলার বেশ কিছু কাউন্সিলরদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, এই কাউন্সিলরদের অ্যাকাউন্টে বেশ কিছু আর্থিক লেনদেন হয়েছে। সেই কারণে ২৭টি পৌরসভার প্রায় ৭৫-৮০ জন কাউন্সিলরের তালিকা তৈরি করছে ইডি গোয়েন্দারা।
এই সকল কাউন্সিলরদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাঁদের আয়-ব্যয় ও সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাঁদের জিজ্ঞাসাবাদও করা হবে। তবে, জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতের পাওয়ার পরেই চলবে এই জিজ্ঞাসাবাদ পর্ব।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…