খবর লাইভ : ২৪ ঘণ্টাও কাটল না। ফের খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। শুক্রবারই ২০ কোটি টাকা চেয়ে ইমেল মারফত হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। এবার টাকার অঙ্ক একেবারে ১০ গুণ বাড়িয়ে ২০০ কোটি টাকা চাওয়া হল আম্বানির থেকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও ফের ইমেল মারফত হুমকি চিঠি পেয়েছেন মুকেশ। এবার তাঁর কাছ থেকে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।
শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে হুমকি বার্তা এসেছিল, তাতে লেখা ছিল, যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে প্রাণে মেরে দেব। আমাদের কাছে ভারতের সেরা শ্যুটার রয়েছে। উড়ো ইমেল আসার পরই তড়িঘড়ি আম্বানির সিকিউরিটি ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করে। এরপর শনিবারই ফের ওই মেইল আইডি থেকেই আরেকটি হুমকি বার্তা আসে বলে অভিযোগ। তবে শনিবারের ওই হুমকিবার্তায় লেখা ছিল, আপনি আমাদের ইমেলের জবাব দেননি। এবার টাকার অঙ্ক ২০০ কোটি হয়ে গেল। না দিলে আপনার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে।
তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাদাব খান নামক এক ব্যক্তির ইমেল আইডি থেকে আম্বানির কাছে ওই হুমকি বার্তা আসে। মুকেশের নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…