খবর লাইভ : বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার পথ আরও সুগম করে ফেলল ভারতীয় দল। বৃহস্পতিবার বাংলাদেশকে ৫১ বল বাকি থাকতে হারিয়েও পয়েন্ট টেবিলের অবশ্য শীর্ষে উঠতে পারলেন না রোহিত শর্মারা। নিউ জ়িল্যান্ডের পর দ্বিতীয় স্থানেই থাকতে হল ভারতকে।
বৃহস্পতিবার বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। সে ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৩৪.৪ ওভারের মধ্যে তুলতে হল ভারতীয় দলকে। কিন্তু ভারতীয় দলের জয়ের রান তুলতে লাগল ৪১.৩ ওভার। ফলে নেট রান রেটে নিউ জ়িল্যান্ডকে টপকানো হল না রোহিতদের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকতে হল।
ভারতের কাছে হারায় বাংলাদেশ নেমে গেল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ৪ ম্যাচে শাকিব আল হাসানদের সংগ্রহ ২ পয়েন্ট। তাঁদের নেট রান রেট -০.৭৮৪। ষষ্ঠ স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান হলেও প্যাট কামিন্সদের নেট রান রেট -০.৭৩৪। আগের মতোই তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…