বিধানসভার একদিনের অধিবেশনে নেই বিজেপি

খবর লাইভ : সোমবার দ্বিতীয়ায় নজিরবিহীন ভাবে ডাকা হয়েছে এক দিনের বিধানসভা বিশেষ অধিবেশন। আর সে দিনই কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের শারদোৎসবের উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন পরিস্থিতিতে বিধানসভার এক দিনের অধিবেশনে যোগদান না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল।

বিরোধী দলনেতা শুভেন্দু বলেছেন, ‘‘আমরা ওই দিন থাকব না। বিধায়করা সকলেই পুজোয় ব্যস্ত থাকবেন। আমাদের এই বিল নিয়ে কোনও আগ্রহ নেই। ওরা আনছে, ওরা ওদের মতোই পাশ করাবে।’’

আরও পড়ুনঃ পাকিস্তানকে দুরমুশ করতেই, ভারতীয়  টিমকে সংবর্ধনা দিতে নিমন্ত্রণ পাঠালেন রাজ্যপাল!

গত বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে দু’টি বিলে সংশোধন জরুরি। বিল সংশোধন না হলে মন্ত্রী, বিধায়কদের বর্ধিত বেতন দেওয়া যাবে না। তাই প্রয়োজন বুঝে তড়িঘড়ি বিধানসভার অধিবেশন এক দিনের জন্য বসিয়ে বিল দু’টি পাশ করিয়ে নেওয়া হবে।
বিধানসভার প্রধান বিরোধী দল বিজেপিকেও বিষয়টি জানানো হয়েছে। ওই দিনই কয়েক ঘণ্টার জন্য কলকাতায় আসবেন শাহ। বিজেপি সূত্রে খবর, শাহের সফরের কারণে সারা দিন ব্যস্ত থাকবেন বিরোধী দলনেতা। শাহের কলকাতায় আগমন থেকে শুরু করে দিল্লি যাত্রার আগে পর্যন্ত শুভেন্দুকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেই থাকতে হবে। তাই তাঁর পক্ষে ওই দিনের বিধানসভা অধিবেশনে যোগদান করা সম্ভব নয়। আর বিজেপি বিধায়করাও পুজোর কারণে বিভিন্ন এলাকায় ব্যস্ত রয়েছেন। তাই জনসংযোগের কাজ ছেড়ে তাঁরাও বিধানসভার অধিবেশনে যোগদান করতে চান না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago