পাকিস্তানকে দুরমুশ করতেই, ভারতীয়  টিমকে সংবর্ধনা দিতে নিমন্ত্রণ পাঠালেন রাজ্যপাল!

খবর লাইভ : বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করতেই বাংলা থেকে শুভেচ্ছা বার্তা গেল রোহিত শর্মা, বিরাট কোহলিদের উদ্দেশে। কি পাঠিয়েছেন জানেন এই শুভেচ্ছা বার্তা? স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু অভিনন্দন জানানোই নয়, তিনি সংবর্ধনা দেওয়ার জন্য গোটা টিমকে নিমন্ত্রণও পাঠিয়ে দিয়েছেন।

এখনও বিশ্বকাপ চলবে এক মাসের উপর। আগামী ১৯ নভেম্বর এই আমদাবাদের মাটিতেই ফাইনাল খেলা। পাকিস্তানকে হারালেও রোহিতদের এখনও অনেকটা পথ হাঁটতে হবে। যদিও রাজ্যপালের বার্তায় পরিষ্কার, বিশ্বজয়ের অপেক্ষা না করে তিনি পাকিস্তানকে হারানোর কারণে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দিতে চান।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগ, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে আর্থিক উৎসাহ নীতি আনছে রাজ্য

রোহিত, বুমরা, কোহলি, গিলদের দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। রাজভবন এক্স-হ্যান্ডলে লিখেছে, ‘‘আজ মাননীয় রাজ্যপাল ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁদের রাজভবনের সম্মানীয় অতিথি হতে বাংলার ক্রিকেটপ্রেমী জনতার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন। দেওয়া হবে সংবর্ধনাও।’’
রাজ্যপাল ভারতীয় ক্রিকেটের এক প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রধান এবং বাংলার ক্রিকেট সংস্থার মাধ্যমে টিম ইন্ডিয়াকে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago