খবর লাইভ : ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের নিয়ে শুক্রবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছল ‘অপারেশন অজয়ে’র প্রথম উড়ান। এদিন প্রথম দফায় যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয় দেশে ফিরলেন।
জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে এক শিশু ও ২১১ জন প্রাপ্তবয়স্ক আছেন। এদের মধ্যে এ রাজ্যের বাসিন্দা ১৮ জন। এদিন ইজরায়েল থেকে ফিরে আসা ভারতীয়দের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি বিভাগের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।
বৃহস্পতিবার, স্থানীয় সময় রাত ১০টা ১৪ মিনিটে, ইজরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে নয়া দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল উড়ানটি। যুদ্ধবিধ্বস্ত ইজ়রায়েলে আটকে থাকা ২১২ জন ভারতীয়কে দেশে ফেরাল কেন্দ্র। শুক্রবার সকালে ওই ভারতীয়দের নিয়ে নয়াদিল্লিতে অবতরণ করে কেন্দ্রের পাঠানো বিশেষ বিমান। ভারতীয় দূতাবাসের তরফে ইজরায়েলে থাকা ভারতীয়দের উদ্দেশে নির্দেশ দেওয়া হয়েছিল, যাঁরা আগে আসবেন তাঁরা আগে বিমানে আসন পাবেন। তবে বিমানের আসন সীমিত থাকার কারণে ২১২ জনকে ইজরায়েল থেকে ফিরেয়ে আনা হয়েছে।
তবে এদিন দিল্লিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই চরম স্বস্তিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়রা। এদিকে বৃহস্পতিবার রাতে ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের নিয়ে বিমানটি নয়া দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, চলছে অপারেশন অজয়। নয়া দিল্লির পথে রওনা দিলেন ফ্লাইটে থাকা ২১২ জন নাগরিক। গত বুধবারই, অপারেশন অজয় শুরুর ঘোষণা করেছিলেন বিদেশমন্ত্রী। তবে ‘অপারেশন অজয়’-এর বিশেষ বিমানে চেপে ভারতে ফেরার জন্য তেল আভিভ বিমানবন্দরে এখনও বহু ভারতীয় অপেক্ষায় রয়েছেন। তাঁদেরও শীঘ্রই ভারতে ফিরিয়ে আনা হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়েছে। তারপরই ইজরায়েলে বিমান পরিষেবা বন্ধ করেছে একাধিক সংস্থা। সে কারণে আটকে পড়েছেন বহু ভারতীয়। ইজরায়েলের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয়দের সংখ্যা ১৮ হাজারেরও বেশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…