খবর লাইভ : পুজোর আগেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়। বৃহস্পতিবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ঝলসে গেল একের পর এক বাড়ি। জোড়াবাগান থানার নিমতলা ঘাট এলাকার কাঠগোলা স্ট্রিটের ঘটনা। এলাকার বাসিন্দারা তখন ঘুমে আচ্ছন্ন। আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন স্থানীয়রা। এদিন আগুন লাগার বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি ইঞ্জিন। তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় কমপক্ষে আটটি বাড়ি। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে কাঠগোলা এলাকার একটি বাড়িতে প্রথমে আগুন লাগে। বাড়িটির নীচে একটি কাঠের দোকান ও একটি চায়ের দোকান ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পরে আশপাশের বাড়িগুলিতে। স্থানীয়দের মতে, দমকল ঠিক সময়ে এসে তৎপর না হলে আরও কিছু বাড়িতে আগুন লেগে যেতে পারত। তবে দুর্ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি।
এদিকে মধ্যরাতেই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ২২ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি মীরা হাজরা। তাঁর মতে, কাঠগোলা রয়েছে বলেই আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে এই এলাকায়। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দমকলের তরফে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…