ইজরায়েল ফেরত বাঙালিদের রাজ্যে ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, দিল্লি ও নবান্নে কন্ট্রোলরুম

খবর লাইভ : অপারেশন অজয়-এর মাধ্যমে শুক্রবার সকালে ইজরায়েল থেকে দিল্লি ফিরেছে ২১২ জন ভারতীয়। তাঁর মধ্যে রয়েছেন ৫৩ জন বাঙালি। এই বাঙালিদের দিল্লি থেকে রাজ্যে ফেরানোর সব দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তাঁদের বিনামূল্যে থাকার ব্যবস্থার পাশাপাশি রাজ্যে ফিরতে ট্রেনের ভাড়া বহন করবে রাজ্যসরকার। পাশাপাশি যে কোনওরকম সমস্যা সমাধানে নবান্নে ও দিল্লিতে খোলা হল কন্ট্রোলরুম। শুক্রবার টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইজরায়েল ফেরত বাঙালিদের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ভারতীয়/বাঙালিরা ইজরায়েল ছেড়ে দেশে ফিরে আসছেন। তাই আমার মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছি, ফিরে আসা প্রত্যেকের জন্য কোনও রকম খরচ ছাড়া যথাসম্ভব সরকারি সাহায্যের ব্যবস্থা করার। পশ্চিমবঙ্গের বাসিন্দা, ৫৩ জন আজ সকালেই দিল্লি পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের বাংলায় ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। এর মধ্যে বিনামূল্যে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে।” এছড়াও তিনি জানান, দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে। দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্কও রয়েছে। আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা সব সময় তৈরি। যে কোনও প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে আমাদের কন্ট্রোল রুমে ফোন করতে পারেন…
দিল্লির বঙ্গভবনে রেসিডেন্ট কমিশনারের অফিস: ০১১-২৩৭১-০৩৬২ / ০১১-২৩৭২-১৯৯১
নবান্ন কন্ট্রোল রুম: ০৩৩-২২১৪-৩৫২৬।

উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের উদ্ধার করতে অপারেশন অজয় চালু করেছে কেন্দ্রীয় সরকার। যার মাধ্যমে বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে ভারতীয়দের নিয়ে রওনা দেয় কেন্দ্রের বিমান। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে নিয়ে দিল্লি ফেরে সেই বিমান। এই বিমানে ২১২ জনের মধ্যে ছিলেন ৫৩ জন বাঙালি। দিল্লি থেকে রাজ্যে ফিরতে তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago