গঙ্গাজলে ১৮ শতাংশ জিএসটি! কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেসের

খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারি জিএসটি তালিকায় রেহাই নেই গঙ্গাজলেরও! পুজোয় ব্যবহৃত গঙ্গাজলের ১৮ শতাংশ জিএসটি বসাচ্ছে কেন্দ্রের মোদি সরকার। এমন দাবি করে এবার কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল কংগ্রেস। তাঁদের অভিযোগ, লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি, গঙ্গাজল বা পুজোর কাজে ব্যবহৃত কোনও জিনিসের উপরেই জিএসটি বসানো হচ্ছে না।

কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় খবর ছড়ায়, পুজোয় ব্যবহৃত নানা জিনিসের উপরে ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র। সোশাল মিডিয়ার এই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স প্ল্যাটফর্মে তিনি টুইট করেন, “জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত সাধারণ ভারতীয়ের জীবনে গঙ্গার গুরুত্ব অপরিসীম। মোদিজী আপনি উত্তরাখণ্ডে রয়েছেন, কিন্তু আপনার সরকার পবিত্র গঙ্গাজলের উপরে ১৮ জিসটি বসিয়েছে। যারা নিজের বাড়িতে রাখার জন্য গঙ্গাজল কেনেন, তাঁদের কথা একবারও ভেবে দেখেননি।” তবে এই খবরকে ভুয়ো দাবি করে কেন্দ্রীয় শুল্ক বোর্ড জানায়, “২০১৭ সালে জিএসটি কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে গঙ্গাজল ও অন্যান্য পুজোর সামগ্রীকে করের আওতাভুক্ত করা হবে না। ফলে কোনওদিনই এই সমস্ত জিনিসগুলোর উপরে কর বসানো হবে না।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago