খবর লাইভ : জইশ-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর সদস্য ছিলেন শাহিদ লতিফ। ২০১৬ সালের ২ জানুয়ারি জম্মু-কাশ্মীের পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারবেসে যে জঙ্গি হামলা হয়েছিল, তার প্রধান চক্রী ছিলেন শহিদ লতিফ। পাকিস্তানের শিয়ালকোট থেকেই এই হামলা পরিচালন করা হয়েছিল। জইশ-ই-মহম্মদের চার জঙ্গিকে ভারতে পাঠানো হয়েছিল হামলা চালানোর জন্য। এর পাশাপাশি ১৯৯৯ সালে নেপাল থেকে দিল্লিগামী একটি ভারতীয় বিমানের হাইজ্যাক করার ঘটনাতেও অন্য়তম অভিযুক্ত ছিলেন লতিফ।
১৯৯৪ সালেই বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল জইশ জঙ্গি শাহিদ লতিফকে। বিচার প্রক্রিয়া শেষের পর তাঁর জেল হয়। ২০১০ সালে তাঁর সাজা পূরণ হওয়ার পর তাঁকে ওয়াগা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতের জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তানে ফেরার পরই ফের জিহাদি কার্যকলাপের সঙ্গে জড়িত পড়েছিল লতিফ। ভারত সরকারের তরফে তাঁকে ওয়ান্টেড জঙ্গি হিসাবে ঘোষণা করা হয়েছিল।
পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য ছিলেন লতিফ। তিনি জইশের লঞ্চিং কমান্ডার হিসাবে নিযুক্ত ছিলেন। একাধিক বড় হামলার পরিকল্পনা করেছিলেন এই লতিফ।পঠানকোট হামলার তদন্তে জানা যায়, পাকিস্তানে বসে চার জইশ জঙ্গির সঙ্গে ভারতে হামলার পরিকল্পনা করেন লতিফ। তাঁর কথাতেই ২০১৬ সালে নতুন বছর শুরু হতেই কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকেছিল চার জন। বায়ুসেনার ঘাঁটি অতর্কিতে তারা হামলা চালায়। শুরু হয় গুলিবর্ষণ। চার দিনের লড়াইয়ের শেষে জইশের ওই চার জঙ্গিও ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…