ওয়াশিংটন থেকে অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছল যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে

খবর লাইভ : প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ইজরায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অস্ত্র পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন। হামাস বনাম ইজরায়েলের এই যুদ্ধে যে তারা ইজরায়েলের পাশে আছে, তা আগেই জানিয়েছিল বাইডেন প্রসাসন। ওয়াশিংটন থেকে অস্ত্র, গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছল যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলে। প্যালেস্তেনীয় সশস্ত্র বাহিনী হামাসকে ঠেকাতে ওই অস্ত্রশস্ত্র কাজে লাগানো হবে।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, বুধবার ভোরে আমেরিকার বিমান দেশের দক্ষিণ প্রান্তে নেভাটিম বিমানঘাঁটিতে নেমেছে। ওই বিমানে যে গোলাবারুদ, অস্ত্রশস্ত্র পাঠানো হয়েছে, তা যুদ্ধে ব্যবহার করবে ইজরায়েলের সশস্ত্র বাহিনী। যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আমেরিকা ইজরায়েলে অস্ত্র পাঠাল।
মঙ্গলবার ইজরায়েলের তরফে জানানো হয়, গাজাকে হামাসের কাছ থেকে ‘উদ্ধার’ করা গিয়েছে। সেনা সূত্রে খবর, গাজার ১২টি শহর থেকে হামাস ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলটি ইতিমধ্যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইল। তবে গাজা ও ইজরায়েল মিলিয়ে মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গিয়েছে। হামাসকে আইসিসের মতো ভয়ানক জঙ্গি হিসাবে আখ্যা দিয়ে তোপ দেগেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই ইজরায়েলের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রসচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। বুধবারই প্রতিনিধি দলের সঙ্গে রওনা দেবেন তিনি। দপ্তরের তরফে জানানো হয়, ইজরায়েলের পাশে থাকার বার্তা দিতেই সেদেশে যাবেন ব্লিঙ্কেন। বিশেষত ইজরায়েলের মানুষের অবস্থা নিয়েও কথা বলবেন তিনি। বৃহস্পতিবার ইজরায়েলে পৌঁছনোর পরে জর্ডনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন ব্লিঙ্কেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago