খবর লাইভ : প্যালেস্টেনীয় সশস্ত্র হামাসের আল কাশিম ব্রিগেডের রকেট হামলার পর থেকেই ইজ়রায়েলের প্রেসিডেন্ট গাজায় সর্বাত্মক সেনা অভিযানের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি প্যালেস্টেনীয়দের গাজা ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার পর থেকেই গাজ়ায় ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চলছে।এ বার যুদ্ধবিধ্বস্ত গাজ়ার প্যালেস্টেনীয় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমাবর্ষণ করল ইজ়রায়েলি বায়ুসেনা। পাল্টা লেবানন সীমান্তেও আঘাত হেনেছে প্যালেস্টাইন যোদ্ধারা। দুপক্ষের অন্তত ১৪০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
ইজ়রায়েলি বোমাবর্ষণের শিকার হয়েছে গাজ়ার একটি হাসপাতাল। গত তিনদিনের সংঘর্ষে ২৩ লক্ষ প্যালেস্টেনীয় বাসভূমি গাজ়ায় এক লক্ষ ২০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে কয়েক হাজার ঠাঁই নিয়েছিলেন জ়াবালিয়ার শরণার্থী শিবিরে। কিন্তু সেখানেও নির্বিচারে চলল হামলা। ইজ়রায়েলি বোমাবর্ষণে নারী ও শিশু-সহ বহু নাগরিকের মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।ইতিমধ্যেই গাজ়া সীমান্ত পেরিয়ে দক্ষিণ ইজরায়েলের বেশ কয়েকটি এলাকায় ঢুকে হামলা চালিয়েছে আল কাশিম ব্রিগেড। সোমবার সন্ধ্যায় ইজ়রায়েলে রাজধানী জেরুসালেম থেকে সাইরেনের তীব্র শব্দ শোনা গিয়েছে। যদিও সেখানে হামলার কোনও খবর জানায়নি নেতানিয়াহু সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…