ছেঁড়া জিন্স পরে পুরীর মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, পরা যাবে না বারমুডাও!

খবর লাইভ : জিন্স পরে আর জগন্নাথ দর্শন নয়, পরা যাবে না বারমুডাও। এবার পুরীর মন্দিরে  নয়া পোশাক ফতোয়া জারি হল। সেবায়েতদের জন্য আগেই পোশাকবিধি চালু হয়েছিল। এবার ভক্তদের জন্যও পোশাকবিধি চালু করল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। সম্প্রতি উত্তরপ্রদেশের মথুরায় রাধারানি মন্দিরে এবং উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে পোশাকবিধি জারি করা হয়। এবার এই তালিকায় সংযুক্ত হতে চলেছে পুরীর জগন্নাথ মন্দির।

বাঙালির অন্যতম প্রিয় ডেস্টিনেশন মানেই দীঘা , পুরী আর দার্জিলিং। পুরীর সমুদ্র তীরে বসে একের পর এক রিলস বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যেন ইদানিং কালের একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানকার সমুদ্রের আকর্ষণ সেই চিরকালীন। মা ঠাকুমার আমল থেকে শুরু হয় আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মানুষকে নিজের কাছে টেনে আনে শ্রী ক্ষেত্র। তবে শুধু সমুদ্র নয়, পুরী দেশের অন্যতম বড় তীর্থক্ষেত্রও বটে। প্রতিবছর লক্ষাধিক মানুষের সমাগম হয় জগন্নাথ দ্বারে। এবার সেই মন্দিরের প্রবেশ করতে গেলে বেশ কিছু পোশাকবিধি মেনে চলতে হবে ভক্তদের। সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠর হয়। সেই বৈঠকেই অশালীন পোশাক পরে ভক্তদের মন্দিরে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের  প্রধান রঞ্জন কুমার দাস বলেন, অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স (টর্ন জিন্স) প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। এতে মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতায় আঘাত লাগে। সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্দির কমিটি সূত্রে খবর এখনই এই নতুন নিয়ম চালু হচ্ছে না। ২০২৪-এর ১ জানুয়ারি থেকেই জগন্নাথ মন্দিরে এই পোশাকবিধি চালু হবে। শাড়ি, সালোয়ার কামিজের মতো পোশাক পরেই মহিলারা মন্দিরে প্রবেশ করতে হবে। ছোট প্যান্ট বা বারমুডা পরে পুরুষরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ১২ বছরের কমবয়সী শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। আজ মঙ্গলবার থেকেই এই নিয়ে প্রচার শুরু হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago