খবর লাইভ : রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছে তৃণমূল। সেখানে ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে উদ্ভূত সমস্যা এবং তাঁদের দাবি বিস্তারিত ভাবে জানানো হয়েছে। তৃণমূলের সঙ্গে বৈঠকের পর রাজভবনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি ধৈর্য ধরে অভিষেকদের বক্তব্য শুনেছেন। আশ্বাস দিয়েছেন যে, বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং বাংলার মানুষের হিতার্থে যা করণীয়, তা করবেন।
দীর্ঘ টালবাহানার পরে সোমবার বিকেল চারটে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সময় দেন রাজ্যপাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধিদল সময়ের আগেই পৌঁছে যায় রাজভবনে। কাঁধে করে বঞ্চিতদের চিঠির বান্ডিল নিয়ে ঢোকেন অভিষেক। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, প্রদীপ মজুমদার, ব্রাত্য বসু, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল নেতৃত্ব। এবং আট জন ভুক্তভোগী।
রাজভবন সূত্রে খবর, সবার সঙ্গেই কথা বলেছেন আনন্দ বোস। কেন্দ্রের তরফে ১০০ দিনের বকেয়া ফেরত এবং আইন অনুযায়ী প্রাপকদের দু বছরের সুদ-সহ টাকা দেওয়ার দাবি জানান অভিষেকরা।
আরও পড়ুনঃ অভিষেকের ধর্না নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ আদালতে
টাকা না পেয়ে রাজ্যপালের সামনে কেঁদে ফেললেন বঞ্চিতরা। সব শুনে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস। বৈঠক ভালো হয়েছে বলে কুড়ি মিনিট পর বেরিয়ে জানান বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…