বিধ্বস্ত সিকিমে এয়ারলিফ্টের কাজ শুরু জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর

খবর লাইভ : হড়পা বানে সিকিমের একাংশ একেবারে তছনছ হয়ে গিয়েছে। লাচুং, লাচেন, চুংথাং এলাকায় পৌঁছনোর কোনও রাস্তা ও ব্রিজ নেই। হড়পা বানে জাতীয় সড়ক পুরোপুরি উড়ে গিয়েছে। তড়িঘড়ি এয়ারলিফ্টের কাজ শুরু করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এনডিআরএফ সূত্রে খবর, শুক্রবার ভোর ৬টা থেকেই শুরু হবে পর্যটকদের এয়ারলিফ্ট করার কাজ। উত্তর সিকিমে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করবেন তাঁরা। লাচুং, লাচেন, চুংথাংয়ে আটকে পড়া সমস্ত পর্যটককে হেলিকপ্টারে উদ্ধার করে নামিয়ে আনা হবে বাগডোগরা বিমানবন্দরে।
তথ্য বলছে, সিকিমে এখনও মোট সাত হাজার পর্যটক রয়েছেন যার মধ্যে ২০০০ পর্যটক বাংলার। ইতিমধ্যেই পর্যটকরা ফিরতে শুরু করলেও ৪৫০ জনের মতো পর্যটক এ রাজ্যের সেখানেই রয়েছেন।

আরও পড়ুনঃ সিবিআইয়ের নিম্ন আদালতের বিচারকের বদলির নির্দেশ ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

নবান্নে সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা এ রাজ্যের পর্যটকেরা এখনও লাচেন ও উত্তর সিকিমে রয়েছেন। যেখানে বিদ্যুৎ ও রাস্তার যোগাযোগ ব্যবস্থা এখনও শুরু হয়নি।
রাজ্যের পর্যটন দফতরে এখনও পর্যন্ত ১৩৬ টি ফোন এসেছে। মোট ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যার মধ্যে ছটি মৃতদেহ চিহ্নিত হয়েছে। এই ছটি মৃতের মধ্যে চারটি মৃতদেহ সেনাবাহিনীর ও দুটি মৃতদেহ স্থানীয় বাসিন্দাদের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago