খবর লাইভ : প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌমেন্দু রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। বুধবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডে নিজের বাড়িতেই জীবনাবসান হয় কিংবদন্তী সিনেমাটোগ্রাফারের। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়ের প্রয়াণে আমি […]
Day: September 27, 2023
রণক্ষেত্র মণিপুরে বাড়ল ‘অফস্পা’র মেয়াদ, বীরেনকে সরানোর দাবি খাড়গের
খবর লাইভ : ১৪৭ দিন ধরে লাগাতার অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। সম্প্রতি ২ পড়ুয়ার মৃত্যুতে তা আরও ভয়াবহ আকার নিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ইম্ফলে প্রায় ৫০ জন পড়ুয়া জখম হয়েছেন। এমন পরিস্থিতির মাঝেই বুধবার মণিপুরের পাহাড়ি এলাকাগুলিতে অফস্পার মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। পাশাপাশি […]
সিবিআইয়ের নিম্ন আদালতের বিচারকের বদলির নির্দেশ ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
খবর লাইভ : বিচারকের বিরুদ্ধেই এবার তোপ দাগলেন হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের নিম্ন আদালতের বিচারকের বদলি নিয়ে বুধবার ওই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। স্কুল সার্ভিসে নিয়োগ-সহ একাধিক মামলায় একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি। এবার সিবিআই বিচারপতির বদলি মামলায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলের করার অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়, তাতে পুলিশকে […]
এবার রাজ্যপালের ‘পুজো-পুরস্কার’ চালু হচ্ছে
খবর লাইভ : রাজভবনে পিস রুম, রাজ্য সরকারকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ- সমান্তরাল প্রশাসন চালনোর কোনও প্রচেষ্টাই ছাড়ছেন না সিভি আনন্দ বোস। এবার রাজ্য সরকারের ধাঁচে ‘পুজো-পুরস্কার’ চালু করলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর ঘোষিত বিশ্ববাংলা সম্মানের অনুকরণে চালু হচ্ছে ‘দুর্গা ভারত সম্মান’। বুধবার, রাজভবনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘দুর্গা ভারত সম্মান’ নামে দুর্গাপুজোয় বিশেষ সম্মান […]
গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের মিছিলে শুভেন্দুর পাশে কৌস্তভ!
খবর লাইভ : রাজনৈতিক দলের কোনও পতাকা দেখা না গেলেও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে রাজনীতির রঙ লাগানোর চেষ্টা। বুধবার নিজেদের দাবিদাওয়া নিয়ে পথে নামেন গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। আর নিজেদের নীতি আদর্শ বিসর্জন দিয়ে শহরে মিছিলের নামে বিশৃঙ্খলার চেষ্টা বিজেপি-কংগ্রেসের। মুখে যতই না বলুন না কেন রাজনীতির ময়দানে বিজেপি ও কংগ্রেস যে একে অপরের ‘দোসর’ তা আবারও […]
সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি
খবর লাইভ : আগামী ৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে হবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত পর্বের শুনানি। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ, সব মামলা একত্রিত করে শুনবেন বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। তবে প্রতিটি মামলার আলাদা শুনানি হবে। এই মামলা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের যাবতীয় রায় কালানুক্রমিক ভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। এর […]
জানুয়ারিতেই অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও ‘প্রাণপ্রতিষ্ঠা’, ঘোষণা ট্রাস্টের
খবর লাইভ : দীর্ঘ জল্পনার ইতি টেনে এবার রাম মন্দির উদ্বোধনের দিন ঘোষণা করল শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটি। মঙ্গলবার এই কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দিলেন, “ডিসেম্বরের মধ্যেই রামমন্দিরের এক তলার কাজ শেষ হয়ে যাবে। ২২ জানুয়ারি হবে মন্দিরের উদ্বোধন।” এর পাশাপাশি ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কোনও শুভ মুহূর্তে বিগ্রহে […]
বাংলায় সপ্তাহ শেষেই নয়া ইনিংস বৃষ্টির
খবর লাইভ : মঙ্গলে সেভাবে বৃষ্টি ভেজেনি কলকাতা কিংবা শহরতলি। উল্টে ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে কি আজ বুধবার ফের তেড়ে বৃষ্টি? আলিপুর আবহাওয়া দফতর বলছে ঘূর্ণাবর্ত ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় বাংলায় ফের বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। চলতি সপ্তাহের শেষের দিকেই ফের ভাসবে বাংলা। যদিও উত্তরের আপাতত তিন চার দিন […]
মথুরা জংশনে রেলট্র্যাক ছেড়ে প্ল্যাটফর্মে উঠে গেল চলন্ত ট্রেন!
খবর লাইভ : রেল লাইন দিয়ে ট্রেন যাবে আর তাই প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন যাত্রীরা। আচমকা রেলট্র্যাক ছেড়ে প্ল্যাটফর্মে উঠে পড়ল ট্রেন। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে যাওয়ায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয় উত্তরপ্রদেশের মথুরা জংশনে। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। তবে এক মহিলা জখম হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়েই লোকাল ট্রেন […]
বড় সাফল্য কাশ্মীরে, সেনা-পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ৪ সন্দেহভাজন জঙ্গি
খবর লাইভ : জম্মু ও কাশ্মীরে বড়সড় সাফল্য পেল সেনা ও পুলিশ। সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করা হল। পাশাপাশি উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র। জানা গিয়েছে, বদগাম জেলার বিরওয়া এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। তার পরই ওই চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি পিস্তল ও যুদ্ধের […]










