খবর লাইভ : এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। এদিন আরও একটি সোনা জিতল ভারত। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারতীয় দল। দলগত বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদা এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর অশ্বারোহণে প্রথম সোনা পেল ভারত।
আরও পড়ুনঃ ডেঙ্গি সংক্রমণ রুখতে অনলাইনে ক্লাসের ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে
এদিন সোনা জয়ের পাশাপাশি রুপোর পদকও আসে ভারতের ঝুলিতে। সেইলিংয়ে প্রথম পদক আসে দেশে। সেইলর ইভেন্টে রুপো জেতেন নেহা ঠাকুর। এর আগে শুটিং এবং রোয়িংয়ে রুপো জিতেছিল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জেতেন। ধারাবাহিক ভাবে ভাল খেলে দেশকে পদক এনে দিলেন তিনি। নেহা থাইল্যান্ডের নপপাসর্ন খুনবুনজানের বিরুদ্ধে ফাইনালে হারিয়ে রুপোর পদক জিতেলন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…