পদ্মপাঁকে পা ডুবছে কংগ্রেসের! পাঞ্জাবে ঘোড়া কেনাবেচার ইঙ্গিত বাজওয়ার

খবর লাইভ : ভোটে হারলেও টাকার জোরে কুর্সি কেনা যায়। ক্ষমতায় এসে জনতাকে বোকা বানিয়ে রাজ্যে রাজ্যে এতদিন তা দেখিয়ে এসেছে বিজেপি। এবার কি তবে পদ্ম শিবিরের দেখানো পথে হাঁটতে চলেছে কংগ্রেস? রাজস্থানে আপের কাছে ক্ষমতা হারিয়ে এবার ঘুরপথে ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস। সেটাই এবার স্পষ্ট হয়ে গেল পাঞ্জাবের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার মন্তব্যে। মঙ্গলবার তিনি দাবি করলেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একইসঙ্গে পাঞ্জাবের মানুষ যাতে কেজরিওয়ালেরকে ভোট না দেন সে আবেদন করেন তিনি। বাজওয়ার মন্তব্যে রীতিমতো জলঘোলা হতে শুরু করেছে পাঞ্জাব রাজনীতিতে।

২০২২ সালে বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের পাঞ্জাবে ৯২ আসন জিতে সবাইকে চমকে দিয়েছিল আপ। কংগ্রেসের কপালে জুটেছিল মাত্র ১৮ আসন। এই ফলাফলের জের পড়েছিল বিরোধী জোট ইন্ডিয়াতেও। আপ ও কংগ্রেসের এই দ্বন্দ্বের মাঝেই এদিন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া দাবি করেন, আপের ৩২ জন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ফলে যেকোনও সময় আপকে পাঞ্জাবের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বিরোধী দলনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ আম আদমি পার্টি। এহেন মন্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

মঙ্গলবার নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মান লেখেন, আপনি কি মানুষের দ্বারা নির্বাচিত সরকার ভেঙে ফেলতে চাইছেন? আমি জানি আপনার মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা কংগ্রেস শেষ করে দিয়েছে। আমি পাঞ্জাবের ৩ কোটি মানুষের প্রতিনিধি। কুর্সির জন্য আপনার মতো ভাঙচুরের খেলা খেলি না। আপনার যদি ক্ষমতা থাকে তবে আপনি আপনার হাইকম্যান্ডের সঙ্গে এবিষয়ে কথা বলুন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago