খবর লাইভ : এ বার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এই নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শো-কজ়ের নোটিশ (কারণ দর্শানোর নোটিশ) দিয়েছে বিজেপি।
চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বিধুরি। তাঁর ওই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাতে বিতর্ক থামেনি।
আরও পড়ুনঃ ১২ দিনের সফরে আমেরিকা রওনা হবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
ঘটনার তিনদিন পর এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদের দাবি, এই ঘটনাটি খতিয়ে দেখছেন স্পিকার ওম বিড়লা। তাই বিতর্ক নিয়ে তিনি কোনওমতেই কোনও মন্তব্য করতে চান না।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন অভিযুক্ত সাংসদ বিধুরি। তবে গোটা বিষয়টি এড়িয়ে যেতে দেখা যায় তাঁকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…