খবর লাইভ:এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। বৃহস্পতিবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালের ম্যাচে খেলতে নামেন স্মৃতি মান্ধনা, শেফালি বর্মারা। প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচ ভেস্তে যায়। উচ্চ র্যাঙ্কিংয়ের কারণে সেমিতে পৌঁছে গেল ভারতের প্রমিলা দল।
এশিয়া কাপের মতন এশিয়ান গেমসেও বৃষ্টি। ভারতের খেলা ছিল স্থানীয় সময় সকাল ৯টা থেকে। কিন্তু খেলা শুরুই করা যায়নি বৃষ্টির কারণে। শেষ পর্যন্ত খেলা শুরু হলে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন ২০ ওভারের বদলে ১৫ ওভারের ম্যাচ করা হবে। প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন শেফালি। সবচেয়ে বেশি মারকুটে মেজাজে ছিলেন তিনি। মালয়েশিয়ার কোনও বোলারকেই ছেড়ে কথা বলেননি শেফালি। চারটি চার এবং পাঁচটি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৬৭ রান করে আউট হন তিনি। ৪৭ রানে অপরাজিত রডরিগেজ। ২৭ স্মৃতি মান্ধনা। মালয়েশিয়া ব্যাট করতে নেমে সবে ১ রান করে, তার মধ্যেই আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। সেমিফাইনালে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ ভাঙা হল দেব আনন্দের বাড়ি, মাটিতে মিশল ‘জুয়েল থিফ’-এর ‘আশ্রয়’
এশিয়ান গেমসের নিয়মে, নকআউটের কোনও ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র্যাঙ্কিংয়ে আগে রয়েছে, তারাই পরের পর্বে যাবে। ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে। সেখানে মালয়েশিয়া অনেক পিছনে। তাই ভারত সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…