খবর লাইভ:নাচতে নাচতে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে এসেছিলেন। কিন্তু প্রতিমা নিরঞ্জনে এসে আর ফেরা হল না বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে তলিয়ে গেলেন ২৬ বছরের এক যুবক। তাঁর নাম কুশান সাউ। তাঁর খোঁজে এখনও তল্লাশি জারি রয়েছে।
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া যুবকের বাড়ি ব্যারাকপুরের টিটাগড়ে। তিনি সুপারভাইজ়ারের চাকরি করতেন নগেন্দ্র বাজারের একটি চিংড়ি মাছের কারখানায়।এই কাজের সূত্রে ডায়মন্ড হারবারে থাকতেন তিনি।সেখানেই কারখানার ঠাকুর বিসর্জনের জন্য হুগলি নদীতে বাকিদের সঙ্গে নেমেছিলেন তিনি। বিসর্জন শেষে সকলে উঠে এলেও নিখোঁজ হয়ে যান কিসান সাউ। প্রথমে তাঁর খোঁজ করতে শুরু করেন সহকর্মীরা। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরাও। শুরু হয় নদীতে তল্লাশি। কিন্তু কিসানের চিহ্ন মেলেনি।
কিসানের সহকর্মীরা জানান,বুধবার রাতে কয়েক জন মিলে বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে ডায়মন্ড হারবারের কেল্লার মাঠ সংলগ্ন ঘাটে এসেছিলেন তাঁরা। প্রতিমা নিরঞ্জনের জন্য কিসান-সহ সকলেই নদীতে নেমেছিলেন। নদীতে তখন ভরা জোয়ার। সহকর্মী দিবাকরের দাবি, জোয়ারের স্রোতেই ভেসে যান কিসান। আর তাঁর খোঁজ পাওয়া যায়নি।
কিসানের পরিবারেও খবর যায়। ঘটনাস্থলে কিসানের দাদা মনোজ পৌঁছে বলেন, ‘‘ভাই সাঁতার জানত না। শুনলাম, বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে আরও কয়েক জনের সঙ্গে সে-ও নদীতে নেমেছিল। তার পরেই স্রোতের টানে ভেসে যায় বলে শুনছি। এখনও খোঁজ পাওয়া যায়নি।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…