বুলেটপ্রুফ জ্যাকেট ছিল না কেন? কেন্দ্রকে প্রশ্ন অনন্তনাগে শহিদের মায়ের

খবর লাইভ : প্রায় ৯৬ ঘণ্টা পার। এখনও কাশ্মীরের অনন্তনাগে লুকিয়ে থাকা জঙ্গিদের সবাইকে খতম করা যায়নি। সেনা ও পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে এখানে লুকিয়ে থাকা লস্কর জঙ্গিদের লড়াই এখনও চলছে।এই পরিস্থিতিতে জঙ্গিদের গুলিতে শহিদ মেজর আশিসের শোকাচ্ছন্ন মা ছেলের মৃত্যুর জন্য দায়ী করলেন মোদি সরকারকে।পুত্রশোকে পাথর হয়ে গিয়েছেন তিনি।প্রৌঢ়ার অভিযোগ, জওয়ানদের কারও গায়েই বুলেটপ্রুফ জ্যাকেট ছিল না। আর সেই কারণেই তাঁরা জঙ্গিদের গুলির শিকার হয়েছেন। তাঁর প্রশ্ন, ”সরকার কী করছে? সেনা জওয়ানদের বুলেটপ্রুফ জ্যাকেট কেন দেওয়া হল না? সরকারের কেউ তো আর জঙ্গিদের সঙ্গে লড়তে যাচ্ছেন না।”

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে লজ্জার নজির রোহিতের, ছুঁয়ে ফেললেন বিরাটকে

শুক্রবার অনন্তনাগের ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, “গত বুধবার কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে তিন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁদের শ্রদ্ধা জানানোর জন্য শাসক দল বিজেপির এক মিনিটও সময় হয়নি। আসলে কেন্দ্র সরকার ধরেই নিয়েছে, তাদের ভ্রান্ত নীতির কারণে কাশ্মীরে সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হবে। যতদিন কাশ্মীরের মানুষ নিজেদের বঞ্চিত বলে মনে করবেন ততদিন পর্যন্ত উপত্যকায় শান্তি ফিরবে না।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago