রিয়াল মাদ্রিদের মাঠ-স্টেডিয়াম দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী, সঙ্গী সৌরভও

খবর লাইভ : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ নতুন করে নির্মিত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই নতুন মাঠে প্রথম ম্যাচ খেলেছে রিয়াল। নব কলেবরে সেজে ওঠা সেই স্টেডিয়ামের ছাদ প্রয়োজন মতো খোলা-বন্ধ করা যায়। শুধু তাই নয়, মাঠও চলে যায় মাটির নীচে।

স্টেডিয়ামটিকে যখন বাণিজ্যিক কারণে ভাড়া দেওয়া হবে, তখন পৃথক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। মাঠের যাতে কোনও ক্ষতি না হয়, তাই তা ভাঁজ করে ঢুকে যাবে মাটির নীচে। সেখানে জল, অতিবেগনি রশ্মি দিয়ে সতেজ রাখা হবে ঘাস। নতুন সান্তিয়াগো বার্নাবিউতে এখন একসঙ্গে ৮৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। রিয়াল মাদ্রিদের সেই স্টেডিয়াম এদিন দেখে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতা কূটনৈতিক সম্পর্ক নষ্ট করেছেন, তৃণমূলের নিশানায় শুভেন্দু

এদিন মাদ্রিদের সময় অনুযায়ী বিকেলে সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি ছিলেন বাংলার ফুটবল ক্লাবের প্রতিনিধিরাও। মাঠের পরিকাঠামোও দেখেন তাঁরা।
জানা গিয়েছে, কলকাতায় আসতে পারেন লিওনেল মেসি। এদিন এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বর্তমানে তিনি স্পেনে রয়েছেন। ইতিমধ্যে মাদ্রিদে লা লিগার কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুণালের দাবি, সেই বৈঠকেই মিলেছে ফল। বাংলার ফুটবল উন্নয়নে বিশেষভাবে আগ্রহী লা লিগা কর্তৃপক্ষ। অ্যাকাডেমি তৈরির পাশাপাশি লিওনেল মেসিও কলকাতায় আসবেন বলে জানিয়েছেন কুণাল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago