হিসাব বহির্ভূত সম্পত্তি,বোলপুরে কনস্টেবলকে গ্রেফতার করল পুলিশ

খবর লাইভ : হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে বোলপুরে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। ধৃতকে শনিবার আদালতে তোলা হয়।রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, হিসাব বহির্ভূত সম্পত্তির অভিযোগে মনোজিৎ বাগীশের বিরুদ্ধে আগেই কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে দায়ের হয়েছিল মামলা। দুর্নীতির বিষয়টি সামনে আসার পরই শুরু হয় তদন্ত। এরপর শনিবার ধৃতকে বোলপুর থানা থেকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে তদন্তে নেমে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মিলেছে। ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তি রয়েছে যা তাঁর সরকারি চাকরির মাইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং চমকে ওঠার মতোই।পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, আগে হাওড়া গ্রামীণ এলাকায় কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তার আগে তিনি ছিলেন হাওড়া সিটি পুলিশ এবং রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। ২০১২ সালের ১ জানুয়ারি থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই কনস্টেবলের মোট আয় হওয়ার কথা ১০ লক্ষ ২৩ হাজার টাকা। কিন্তু তাঁর বিপুল সম্পত্তির খবর মেলার পরে গত বছর তদন্তে নামেন গোয়েন্দারা। তারা জানতে পারেন, তাঁর সম্পত্তির পরিমাণ ৪৩ লক্ষ ৬০ হাজার ৬০৪ টাকা। হাওড়ার বিভিন্ন ব্যাঙ্কে তাঁর কয়েকটি অ্যাকাউন্টের হদিশ মেলে। তার পরেই তাঁর বিরুদ্ধে রাজ্য দুর্নীতি দমন শাখাকে মামলা রুজু করার নির্দেশ দেন নবান্নের কর্তারা।
এর পর বিভিন্ন ব্যাঙ্কে তাঁর ফিক্সড ডিপোজ়িট, গাড়ি-সহ প্রচুর সম্পত্তির খতিয়ান পান দুর্নীতি দমন শাখার তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, অভিযুক্ত কনস্টেবল যে-মাইনে পান, তা থেকে এই বিশাল সম্পত্তির মালিক হওয়া অসম্ভব। এ নিয়ে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতে মামলাও হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago