কলকাতা পুরসভার অধিবেশন ঘিরে ধুন্ধুমার! বিজেপি-তৃণমূল হাতাহাতি

খবর লাইভ : কলকাতা পুরসভার অধিবেশনে চরম অসভ্যতা বিজেপির। শনিবার অধিবেশন চলাকালীন আচমকাই তৃণমূল কাউন্সিলরদের উপর চড়াও হয় বিজেপির কাউন্সিলররা। পরবর্তীকালে তা রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতা পুরসভায়। তবে এমন নজির কলকাতা পুরসভায় এই প্রথম। এদিন চেয়ারপার্সন মালা রায়ের বক্তব্য চলাকালীন আচমকাই তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এরপরই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর গায়ে হাত তোলার অভিযোগ ওঠে সজলের বিরুদ্ধে। পরে পরিস্থিতি সামাল দিতে গেলে মেয়র ফিরহাদ হাকিমকে ঘিরেও চূড়ান্ত অসভ্যতার অভিযোগ ওঠে বিজেপি কাউন্সিলরদের বিরুদ্ধে। মহানাগরিকের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এদিকে পরিস্থিতি সামাল দিতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। যদিও কিছুক্ষণ পর পুরসভার সদস্যদের অনুরোধে ফিরেও আসেন তিনি। তবে ইতিমধ্যে তৃণমূল কাউন্সিলর অসীম ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে শোকজ করার সিদ্ধান্ত নেন চেয়ারপার্সন। এদিকে পরিস্থিতি নিজেদের হাতে নেই একথা বুঝতে পেরেই ওয়াকআউট করেন বিজেপি কাউন্সিলররা। পরে কক্ষের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

শনিবার কলকাতা পুরসভার অধিবেশন চলছিল। সেই সময় চেয়ারপার্সন মালা রায় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, আপনাদের বিরোধীদের কেন কোনও প্রশ্ন থাকে না? তার উত্তরে বিজেপি নেতার অভিযোগ, বলেও কোনও লাভ হয় না। মেয়র-ডেপুটি মেয়র কোনও উত্তর দেয় না। আর এমন জবাব শুনে প্রতিবাদ করেন ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। এরপরই তাঁকে মারমুখী হয়ে ওঠেন বিজেপির সজল ঘোষ এবং বিজয় ওঝা। তৃণমূল কাউন্সিলরের দাবি মেয়রকে নিয়ে এই ধরনের মন্তব্য করা যায় না।

তবে চেয়ারপার্সন মালা রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমি বিষয়টির পুঙ্খানুপুঙ্খ জানি না। কী ঘটেছে যাঁদের মধ্যে হয়েছে তারা বলতে পারবেন। তবে ইতিমধ্যে দুজনকে শোকজ করা হয়েছে। যে দোষী তাঁর বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মালা রায় আরও জানান, হাউসে কীভাবে ব্যবহার করা উচিত, কী নিয়ম মেনে চলা উচিত সবটাই জানা উচিত। তবে এমন আচরণ একেবারেই কাম্য নয়। অন্যদিকে, বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর অসীম বসু বলেন, কাউকে মারা হয়নি। সজল আমার ছোট ভাইয়ের মতো। ওকে মারব কেন? ওকে ভালবাসি। কিন্তু মাঝেমধ্যে ওর মাথা বিগড়ে যায়। কারোর দিকে আঙুল তুললে দেখবেন বাকি চারটে আঙুল আপনার দিকে রয়েছে। আর সবাই মিলে কি মেরেছে ওকে? আর ও সুস্থ হয়ে ঘুরে বেড়াচ্ছে? সবার দরকার নেই। আমি একাই একশো।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago