খবর লাইভ : শুক্রবার এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে হারের মুখ দেখে ভারতীয় দল। আর এই ম্যাচেই খেলতে নেমে এক লজ্জার নজির গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে শূন্য রানে আউট হন রোহিত। আর শূন্য রানে আউট হতেই নজির গড়েন ভারত অধিনায়ক। এক্ষেত্রে ছুঁয়ে ফেলেন বিরাট কোহলিকে।
শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে কোনও রান না করেই আউট হয়েছেন রোহিত। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা বাংলাদেশের তানজিম হাসান শাকিবের দ্বিতীয় বলে আউট হন তিনি। তাতেই কোহলির একটি লজ্জার নজির স্পর্স করেন রোহিত। এই আউট হতেই এই নিয়ে একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হলেন রোহিত। কোহলিও একদিনের ক্রিকেটে ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় তাঁরা রয়েছেন যুগ্ম ভাবে ষষ্ঠ স্থানে। একদিনের ক্রিকেটে সব থেকে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। তিনি ২০ বার শূন্য রানে আউট হয়েছেন।
আরও পড়ুনঃ অনন্তনাগে এখনও চলছে গুলির লড়াই, বারামুলায় নতুন সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি
শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ৬ রানে হারে ভারতীয় দল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। আট উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৫৯ রানে সমস্ত উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। শুভমন গিল ছাড়া কেউই বড় রান করতে পারেননি। ১৩৩ বলে ১২১ রান করে আউট হন তিনি। শেষদিকে অক্ষর প্যাটেল ৩৪ বলে ৪২ রান করে আউট হন। মাত্র ৬ রানে হেরে যায় ভারত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…