খবর লাইভ : রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারতীয় দল। রবিবারের ম্যাচও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিতে ফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কারা চ্যাম্পিয়ন হবে? যদিও ফাইনালে থাকছে ‘রিজার্ভ ডে’।
ফাইনাল ম্যাচেও ‘রিজার্ভ ডে’ থাকছে। এর আগে সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই গড়িয়েছিল ‘রিজার্ভ ডে’-তে। রবিবারের মেগা ম্যাচ ঘিরে ভারত ও শ্রীলঙ্কা দু’দেশের ফ্যানদের মধ্যেই উন্মাদনা বাড়ছে ৷ তবে খারাপ খবর একটাই রবিবাসরীয় কলম্বোতেও রয়েছে বৃষ্টির কালো ছায়া৷ কলম্বোর আবহওয়া দফতরের খবর অনুযায়ী রবিবার সকালে ৭৭ শতাংশ এবং সন্ধ্যা-রাতে ৬৯ শতাংশ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ ডিগ্রি সেলসিয়াস, আর রাতের দিকে তাপমাত্রা হতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস মতো ৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস এবং বৃষ্টি দিনের বিভিন্ন সময়ে হবে৷ যার জেরে খেলা বারবার বিঘ্নিত হবে৷ যদি রবিবার কোনও ভাবে দু’দলই অন্তত ২০ ওভার না খেলতে পারে, যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। দু’দিনই বৃষ্টিতে খেলা সম্পূর্ণ না করা গেলে দু’দলকে যুগ্ম ভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…