খবর লাইভ : নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই দেশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলঙ্গানা এবং মিজোরাম। এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট কার্যত ২০২৪ লোকসভার ড্রেস রিহার্সাল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই মধ্য প্রদেশ এবং ছত্তিশগড় প্রথম পর্বের প্রার্থীতালিকা ঘোষণা করে ফেলেছে বিজেপি।
পাঁচ রাজ্যের মধ্যে মধ্য প্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ইন্ডিয়া এবং এনডিএ জোটের লড়াই। এই তিন হিন্দি বেল্টে জোরকদমে ইতিমধ্যেই নির্বাচনী দামামা বেঁধে গিয়েছে। তার আগে প্রকাশ্যে এল একচি সার্ভে। ওপিনিয়ন পোলে দেখা যাচ্ছে এই তিন রাজ্যে কোন দিকে ঝুঁকে রয়েছেন ভোটাররা। কোন কোন ইস্যুকে বেশি প্রাধান্য দিচ্ছেন তাঁরা, সেটিও কার্যত স্পষ্ট।
আরও পড়ুনঃ রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
মধ্য প্রদেশের ৭ হাজার ৮৮৩ জন ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। সার্ভে রিপোর্ট অনুযায়ী, এ রাজ্যে ফের একবার বিজেপি সরকার গঠন করবে। ২৩০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৬ থেকে ১২৪টি আসন। কংগ্রেসের ঝুলিতে যাবে ১০৪টি আসন। মুখ্যমন্ত্রী হিসেবে শিবরাজ সিং চৌহানই এ রাজ্যে সবচেয়ে জনপ্রিয় বলে মনে করছেন সার্ভেতে অংশগ্রহণকারী ভোটাররা। ৪০ শতাংশ মধ্য প্রদেশবাসী মনে করেন ফের একবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসা উচিত শিবরাজেরই।
ছত্তিশগড়ে সমীক্ষায় অংশ নিয়েছিলেন ৩ হাজার ৬৭২ জন ভোটার। তাদের অধিকাংশই মনে করছেন এ রাজ্যে ফের ক্ষমতায় আসবে কংগ্রেস। ৯০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়লাভ করবে কংগ্রেস। বিজেপি-কে ২৭টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
তিন রাজ্যের ক্ষেত্রেই একটি কমন ফ্যাক্টর রয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, তিনটি রাজ্যেই বর্তমান সরকার ফের একবার ক্ষমতায় আসতে চলেছে। মধ্য প্রদেশে বিজেপি, রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস। ওপিনিয়ন পোল মোতাবেক, আসন্ন নির্বাচনের এই ফলাফল ২০২৪ লোকসভা ভোটে বড় ফারাক গড়ে দিতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…