স্কুলে যাওয়ার পথে মুজফফরপুরে উল্টে গেল পড়ুয়া বোঝাই নৌকা, নিখোঁজ ১৪!

খবর লাইভ : নৌকায় চেপে স্কুলে যাওয়ার পথেই চরম দুর্ঘটনা। বিহারের মুজফ্ফরপুরের বাগমতী নদীতে আচমকাই ডুবে গেল নৌকা। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ওই নৌকায় করে ৩৪ জন পড়ুয়া স্কুলে যাচ্ছিল। তখনই আচমকা নৌকা উল্টে বাঁধে বিপত্তি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শিশুদের নিয়ে বাগমতী নদী পারাপার করছিল নৌকাটি। মাঝনদীতে আসতেই সেটি উল্টে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এদিন দুর্ঘটনার পর স্কুল পড়ুয়া শিশুদের বাঁচাতে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের সহযোগিতায় ২০ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকিদের কোনও খোঁজ মেলেনি। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি শুরু হয়েছে।

তবে এদিন নৌকাডুবির খবর পেয়ে ঘাটের ধারে ভিড় জমান স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে ব্রিজ তৈরির দাবি জানালেও লাভের লাভ কিছুই হয়নি। এই বিষয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ তাঁদের। ঘটনাক্রমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার রয়েছেন মুজফ্ফরপুর জেলাতেই। এই জেলায় একটি ক্যানসার হাসপাতালের উদ্বোধন করবেন তিনি। আর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সররকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

ইতিমধ্যে জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ জানিয়েছে, ডুবুরি নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার নদীর জলের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নৌকাটির মাঝি। যার জেরে মাঝনদীতেই উল্টে যায় স্কুলপড়ুয়া বোঝাই নৌকাটি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago